মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ক্রাইম প্যাট্রোল’ দেখে শিশুকে অপহরণ ও হত্যা

news-image

অনলাইন ডেস্ক : টেলিভিশনে অপরাধবিষয়ক অনুষ্ঠান ‘ক্রাইম প্যাট্রোল’ দেখে শিশু অপহরণের পরিকল্পনা করে সদ্য কৈশোর পার হওয়া ফয়সাল আহমেদ ও পারভেজ শিকদার। সে অনুযায়ী গাজীপুরের শ্রীপুরের ফাউগান গ্রামে প্রতিবেশী শিশু সাদমান ইকবাল রাকিনকে (১০) অপহরণ করে তারা। বিপত্তি ঘটে শিশুটিকে আটকে রাখা নিয়ে। শেষ পর্যন্ত ফয়সাল ও পারভেজ শিশুটিকে স্থানীয় বাঁশঝাড়ের গভীরে লুকিয়ে রাখে। ধরা পড়ে যাওয়ার ভয়ে শেষ পর্যন্ত রাকিনকে তারা গলাটিপে হত্যা করে লাশ ফেলে দেয়। পরিস্থিতি ভিন্ন দিকে নিতে শিশুটির বাবার কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণও চায় তারা।

রাকিন হত্যার ১১ দিনের মাথায় র‌্যাব-১-এর হাতে ফয়সাল ও পারভেজ গ্রেফতার হলে বেরিয়ে আসে শিশু অপহরণ ও হত্যার চাঞ্চল্যকর তথ্য।

রাকিন চলতি বছর স্থানীয় ফাউগান প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিয়েছিল। গত ৫ ডিসেম্বর বিকেলে সে বাড়ির পাশে খেলা করার সময় ফয়সাল ও পারভেজ তাকে পাখির বাসা দেখানোর কথা বলে নিয়ে যায়। ১১ ডিসেম্বর দুপুরে বাঁশঝাড়ের ভেতর মেলে রাকিনের মরদেহ। এরপর শিশুটির বাবা সৈয়দ শামীম ইকবাল শ্রীপুর থানায় মামলা করেন।

শুরু থেকেই মামলাটির ছায়াতদন্ত করছিল র‌্যাব-১ এর একটি দল। সোমবার সকালে শিশু রাকিন হত্যায় জড়িত দু’জনকে গ্রেফতারের তথ্য দিয়ে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন র‌্যাব কর্মকর্তারা। সেখানে র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম বলেন, পারভেজ দুই বছর ধরে রাকিনের প্রাইভেট টিউটর ছিল। টেলিভিশনে ক্রাইম প্যাট্রোল অনুষ্ঠান দেখে সে তার ছাত্রকে অপহরণের পরিকল্পনা করে। এ জন্য সে তার বন্ধু ফয়সালকে সঙ্গে নেয়। ছয় মাস আগে রাকিনের বাবার মোবাইল ফোনটিও চুরি করে পারভেজ। রাকিনকে অপহরণের পর হত্যা করে ওই মোবাইল নম্বর ব্যবহার করেই মুক্তিপণের ১০ লাখ টাকা চেয়েছিল সে।

র‌্যাব অধিনায়ক বলেন, শিশুটিকে অপহরণের পর বাঁশঝাড়ের ভেতর নিয়ে গেলেও পরে অপহরণকারী দু’জনের মনে হয়, তাকে কোথায় রাখবে। একবার ছেড়ে দেওয়ার কথাও চিন্তা করে। এতে ধরা পড়ে যাওয়ার ভয়ে তারা রাকিনকে গলাটিপে হত্যা করে। এরপর চুরি করা মোবাইল নম্বর দিয়ে তার বাবাকে মুক্তিপণের জন্য ফোন করতে গিয়ে দেখে এতে টাকা নেই। পরে তারা ছোট্ট একটি কাগজে মোবাইল নম্বরটি লিখে ফ্ল্যাক্সিলোডের দোকানে দিয়ে ২০ টাকা রিচার্জ করে। এর সূত্র ধরেই পারভেজ ও ফয়সালকে শনাক্ত করে গত রোববার গ্রেফতার করা হয়। পরে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রাকিনের বাবা শামীম ইকবাল। তিনি বলেন, চিন্তাও করতে পারেননি যে গৃহশিক্ষক পারভেজ তার ছেলেকে খুন করতে পারে। ধরা পড়ার পর সে তা স্বীকার করলেও বিশ্বাস হচ্ছিল না। তিনি ছেলে হত্যায় জড়িত দু’জনের কঠোর শাস্তি দাবি করেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক