মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়ের এই দিনে, মুজিব তোমায় পড়ে মনে: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী

news-image

শেরপুর প্রতিনিধি : ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিজয়ের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে। শহীদ স্মৃতি শহীদ স্মৃতি, অমর হোক অমর হোক।’- শহীদ বেদিতে দাঁড়িয়ে নিজের কণ্ঠে এমন স্লোগানে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

১৬ ডিসেম্বর রবিবার ভোরে নিজ নির্বাচনী এলাকা শেরপুর ২ আসনের নকলা শহরের সরকারি হাজি জালমামুদ কলেজের শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের পর তিনি শহীদ মিনার প্রাঙ্গণে এমন স্লোগান তোলেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীরাও তাঁর কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে স্লোগান ধরেন। এ সময় নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক