,

দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে নৌকা প্রতীকের বিকল্প নেই: শিরীন শারমিন চৌধুরী

news-image

নিউজ ডেস্ক : ‘ক্ষুধা, বৈষম্য ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে নৌকা প্রতীকের বিকল্প নেই। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। বিগত পাঁচ বছরে পীরগঞ্জ পৌরসভাসহ ১৫টি ইউনিয়নের সমস্যা চিহ্নিত করে বাস্তবমুখী অনেক উন্নয়ন করা হয়েছে।’

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে মহাজোটের প্রার্থী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শনিবার পীরগঞ্জ পৌরসভা ও বড় আলমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভায় এসব কথা বলেন।

স্পিকার বলেন, এক সময়ের অবহেলিত এই উপজেলায় উন্নয়নমূলক কাজের প্রায় শতকরা ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটানো হয়েছে। নারী ও শিশুদের জন্য চিকিৎসাকেন্দ্র নির্মাণ হয়েছে বিভিন্ন ইউনিয়নে। গ্রামীণ নারীদের আর্থসামাজিক উন্নয়ন, প্রশিক্ষণের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করতে ব্যাপক কর্মসূচিও নেওয়া হয়েছে। পীরগঞ্জের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। জনগণের ভোটে নির্বাচনে বিজয়ী হলে সব উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করে পীরগঞ্জকে একটি মডেল উপজেলায় পরিণত করা হবে। ড. শিরীন শারমিনের গণসংযোগে মহাজোটের নেতৃবৃন্দ অংশ নিয়ে নৌকা প্রতীকে ভোট চান।

এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক পৌর মেয়র অ্যাডভোকেট তানজিমুল ইসলাম শামীম, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডলসহ অন্যরা। এর আগে পীরগঞ্জের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ড. শিরীন শারমিন চৌধুরী।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর