,

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় বাণিজ্যমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : ভোলা-১ (সদর) আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের পক্ষে জেলা শহরে গণসংযোগ করেছেন দলীয় নেতাকর্মীরা। বিপুল সংখ্যক নেতাকর্মী সঙ্গে নিয়ে এ গণসংযোগে অংশ নেন তোফায়েল আহমেদ নিজেও।

শনিবার সকাল ১১টার দিকে তোফায়েল আহমেদ ভোলা শহরের প্রধান সড়ক বাংলা স্কুল মোড, সদর রোড, মহাজনপট্টি, কালিনাথ রায় বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

গণসংযোগকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীরের বাসভবনে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে একে অপরের সহযোগিতা চেয়েছেন।

গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আজ ড. কামালকে মানুষ ধিক্কার জানাচ্ছে, তিনি অবাস্তব কথা বলেন। স্বাধীনতাবিরোধী ও খুনিদের সঙ্গে হাত মিলিয়ে তিনি প্রমাণ করেছেন তার কোনো নীতি, আদর্শ নেই।

এ সময় তার সঙ্গে ছিলেন ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম বিপ্লব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশসহ স্থানীয় নেতারা। নির্বাচনী প্রচার চলাকালে সদর রোডে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢল নামে।

বাণিজ্যমন্ত্রী এদিন বিকেলে সদর উপজেলার ঘুইংগারহাট হাই স্কুল মাঠ ও পরানগঞ্জ হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাতে নৌকা মার্কার পক্ষে পথসভা করেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর