মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী ট্রাকের চাপায় ২নারী নিহত, আহত ১

news-image

পাপন সরকার , রাজশাহী : রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া ফিলিং স্টেশন সংলগ্নে নিষিদ্ধ তিন চাকার চার্জার ভ্যানের বডি ভেঙ্গে মালবোঝাই ট্রাকের চাকার নিচে পড়ে দুইজন খ্রিষ্টান নারী নিহত হয়েছে ও একজন গুরুত্বর আহত হয়েছে।নিহতরা হলো, পুঠিয়া সদর ইউনিয়নের ধনঞ্জয়পাড়া গ্রামের খ্রীষ্টান পল্লীর শ্যমলের স্ত্রী শিউলী (৪০), ধীরেনের
স্ত্রী সূর্যী (৩২) ও একই এলাকার আরেক ধীরেনের স্ত্রী রমনী (৫০) গুরুত্বর আহত। শুক্রবার বিকাল চারটার দিকে ঢাকা- রাজশাহী মহাসড়কের পুঠিয়া ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, নিহত শিউলী, সূর্যী ও আহত রমনী ও তার এক
প্রতিবেশীসহ একটি চার্জার ভ্যানে করে ঢাকা- রাজশাহী মহাসড়কের উপজেলার তারাপুর এলাকায় একটি অনুষ্ঠানে যাচ্ছিল। পথে মধ্যে পুঠিয়া ফিলিং ষ্টেশনের কাছ পৌছালে ভ্যান ভেঙ্গে পরে যায়। এসময় ভ্যানের ঐ যাত্রীরা বিপরীত গামী একটি ট্রাকের চাকার নিচে পরে মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই শিউলী ও সূর্যী মারা যায়। এছাড়াও ভ্যানে থাকা অপর যাত্রী রমনী গুরুত্বর আহত হয়। খবর পেয়ে পুঠিয়া হাইওয়ে পুলিশ ও পুঠিয়া ফায়ার
সার্ভি তাদেরকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
গুরুত্বর আহত রমনীকে কর্তব্যরত ডাক্তার রামেক হাসপাতালে প্রেরণ করে।

উল্লেখ্য রাজশাহী-ঢাকা মহাসড়কে তিন চাকার যানবহন চলাচল নিষিদ্ধ থাকলেও পুলিশকে বৃদ্ধাঙ্গুগুলি দেখিয়ে বেপোরয়া ভাবে দাপিয়ে বেড়াচ্ছে এসব নিষিদ্ধ যানবহন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক