,

ব্রিজের গার্ডারের ধাক্কায় ২ ট্রেন যাত্রী নিহত

news-image

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর পাকশীতে হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমণকারী দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। আজ শুক্রবার ভোড়ে ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ব্রিজ পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি বগুড়া জেলায়। তারা পেশায় শ্রমিক বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈশ্বরদী থানা এলাকায় দুইজনের মৃতদেহ ও অপর একজনকে আহত অবস্থায় পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী। আহত ব্যক্তিদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপরদিকে ভেড়ামারা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, তার এলাকায় সেতুর গার্ডারে আহত হয়েছে ৫ জন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পদ্মা নদীর উপর পৌনে দুই কিলোমিটার দীর্ঘ শতবর্ষী এই রেল সেতুর দুই প্রান্তে পাবনার পাকশী ও কুষ্টিয়ার ভেড়ামারা পড়েছে।
স্থানীয়রা জানান, দুই দিন সরকারি ছুটির সঙ্গে বিজয় দিবস মিলিয়ে টানা তিন দিনের ছুটি পাওয়ায় মানুষ বাড়ি ফিরবেন ঢাকা থেকে। টিকেট না পাওয়ায় অনেক যাত্রী নিষেধ না মেনে ছাদে চড়ে গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করার কারণেই এমনটি হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর