মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সকলকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে’

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ‘আওয়ামী লীগ ভোট চুরি করার চেষ্টা করতে পারে, তাই সকলকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে’। নিজ জেলা ঠাকুরগাঁওয়ে তার নির্বাচনী এলাকায় প্রচারণার সময় এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কারো কোনো উসকানিতে পা দেওয়া যাবে না।

তিনি বলেন, বিএনপির কোনো বন্দুক পিস্তল অস্ত্র নেই, শুধু রয়েছে ভোটের দিনে একটি ব্যালট পেপার। যা দিয়ে সরকার পরিবর্তন করা যেতে পারে। তাই সরকার পরিবর্তনের জন্য আগামী ৩০ তারিখে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ধানের শীষে ভোট দিতে হবে।

মির্জা ফখরুল বুধবার দুপুরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে তার নির্বাচনী এলাকায় মোহাম্মদপুর মাতৃগাঁওয়ে গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন।

তিনি বর্তমান সরকারের সমালোচনা করে আরো বলেন, গত ১০ বছর আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় বসে রয়েছে। তারা গত ১০ বছরে দেশের অর্থনীতি, বিচারব্যবস্থাকে ধ্বংস করে মানুষের সমস্ত অধিকারগুলোকে হরণ করেছে। অন্যায় ও শুধু রাজনীতির প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে বন্দি করে রেখেছে। তাই নির্বাচনের মধ্য দিয়ে ভবিষ্যতে বেঁচে থাকার অধিকার ঠিক করতে হবে। এ জন্য গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে ও দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে এবার জোট বেঁধে সকলকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

এ সময় গণসংযোগ ও পথসভায় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক