,

ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তির প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় ইউসুফ আল-মামুন (৪০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত এবং লালন ফকির (৫৬) আহত হয়েছে।

এ ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গি চৌরাস্তার মোড় এলাকায়। নিহত ইউসুফ নর্থ চ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। আহত লালন ফকির ওই ইউনিয়নের সাত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

আহত লালন ফকিরের ভাই আফসার ফকির জানান, আজ সন্ধ্যায় ওই মোড় এলাকায় একটি চায়ের দোকানে আড্ডার সময় মজিদ নামে এক ব্যক্তি প্রধানমন্ত্রী সম্পর্কে কটুক্তি করেন। এর প্রতিবাদ জানান, ইউসুফ আল-মামুন। এক পর্যায়ে দুইজনের মধ্যে বিতর্কেও ঘটনা ঘটে। এ সময় আরো লোকজন এসে ইউসুফকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটায়। এতে সে গুরুতর আহত হয়।

খবর পেয়ে আমার বড় ভাই সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লালন ফকির ছুটে এলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন। আহত লালন ফকিরকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে নর্থ চ্যানেল ইউনিয়ন বিএনপির সভাপতি জমিরউদ্দিন জানান, আমি এলাকায় ছিলাম না। তবে শুনেছি চায়ের দোকানে বসে আড্ডার এক পর্যায়ে মজিদ ও ইউসুফের মধ্যে আওয়ামী-বিএনপি নিয়ে বিতর্কের জেরে এ ঘটনা ঘটেছে।

জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন বলেন, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে এ ঘটনা ঘটানো হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর