,

রাত পোহাতেই পাল্টে গেল বিএনপির প্রার্থী

news-image

নড়াইল প্রতিনিধি : রাত পার হতেই পাল্টে গেল নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থী। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে বিএনপি থেকে ধানের শীষের প্রতীক দেয়া হয়েছে।

শনিবার দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে নড়াইল-১ আসনের বিএনপি প্রার্থী পরিবর্তনের কথা জানানো হয়।

গত শুক্রবার (৭ ডিসেম্বর) রাতে প্রথমে বিএনপির মনোনীত প্রার্থী কর্নেল (অব.) সাজ্জাদ হোসেনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে চিঠি দেয়া হয়। এমন সংবাদে দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দেয়। এর কয়েকঘণ্টা পার হতে না হতেই সাজ্জাদ হোসেনকে বাদ দিয়ে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে চূড়ান্ত মনোনয়নের আরেকটি চিঠি দেয়া হয়।

শনিবার ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা ও নড়াইল জেলা প্রশাসকের কাছে দেয়া চিঠিতে সাজ্জাদ হোসেনের পরিবর্তে বিশ্বাস জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ করা হয়।

বিশ্বাস জাহাঙ্গীর আলমকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম।

তবে কেন এই আসনে প্রার্থী পরিবর্তন করা হলো সে ব্যাপারে কিছুই জানা যায়নি।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিশ্বাস জাহাঙ্গীর আলম জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। দলের নেতাকর্মীদের যেকোনও প্রয়োজনে পাশে থেকে আর্থিকসহ সব ধরনের সহযোগিতা দিয়ে আসছেন। এ কারণে সাজ্জাদ হোসেনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে চিঠি দেয়া হলে তীব্র ক্ষোভ দেখা দেয় নেতাকর্মীদের মধ্যে। পরে কেন্দ্র থেকে সাজ্জাদ হোসেনকে আউট করে দিয়ে বিশ্বাস জাহাঙ্গীরকে ইন করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর