,

‘টেকনোক্র্যাট মন্ত্রীরা থাকছেন না’

news-image

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : টেকনোক্র্যাট কোনো মন্ত্রী ৯ ডিসেম্বরের পর মন্ত্রিপরিষদে থাকছেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকাল ১১টায় নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ওটারহাটে এক পথসভায় এ কথা জানান সেতুমন্ত্রী।

বর্তমান মন্ত্রিসভা সম্পর্কে ওবায়দুল কাদের আরও বলেন, মন্ত্রিসভার আকার ছোট বা বড় কী ধরনের হবে- তা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে টেকনোক্র্যাট মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের পর তা গৃহীত হবে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম- এই চার টেকনোক্র্যাট মন্ত্রীকে ৬ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর নির্দেশে ওই দিনই চার টেকনোক্র্যাট মন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন। পরে জানা যায়, পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত তাদের দায়িত্বপালন করে যেতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর