,

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

p-pm_190407ডেস্ক রির্পোট :মহান বিজয়ের ৪৩তম বার্ষিকীতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লাখো শহীদের বীরত্ব গাঁথা স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।এর আগে কঠোর নিরাপত্তা মধ্য দিয়ে সকাল সোয়া ৬টায় সড়ক পথে রাজধানীর গাবতলী হয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাভার স্মৃতিসৌধে পৌঁছান। এ সময় সাভার স্মৃতিসৌধ ও এর আশপাশে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইন-শৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনীর পাশাপাশি, র‌্যাব, পোশাকধারী পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হয়।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর সাভার স্মৃতিসৌধে ফুল দিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ লাখো জনতার ঢল নামে। এ সময় নারী-পুরুষের পাশাপাশি পরিবারের শিশুরাও হাতে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে সারিবদ্ধভাবে সাভার স্মৃতিসৌধে অবস্থান করতে দেখা যায়।
এদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সকাল ৭টার দিকে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সঙ্গে ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর