,

স্কুল ভিত্তিক হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন কালে মেয়র মোঃ হেলাল উদ্দিন নিজের শিশুকে টিকা দিন অন্যদের টিকা দানে উদ্বুদ্ধ করুন

DSC09718ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, হাম ও রুবেলা শিশুদের মারাত্বক দুটি রোগ। দেশে এ রোগের প্রকোপ কমিয়ে আনার লক্ষে, হাম দূরীকরণ ও রুবেলা নিয়ন্ত্রণ করার লক্ষে বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চালু করেছে। শিশুদের জীবনের নিরাপত্তার জন্য সমাজের সকলকেই এই টিকাদান কর্মসূচি সফল করতে কার্যকর ভুমিকা রাখতে হবে। তিনি প্রত্যেক সচেতন অভিভাবকদের নিজ নিজ শিশুদের টিকাদানের পাশাপাশি অসচেতন পরিবারের অন্য শিশুদের টিকাদানে উদ্বুদ্ধ করতে সকলকে আহবান জানান। মেয়র গতকাল সকালে উত্তর পৈরতলায় অবস্থিত শেরে বাংলা প্রিক্যাডেট স্কুলে অনুষ্ঠিত “স্কুল ভিত্তিক হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উদ্বোধন কালে উপস্থিত অভিভাবকদের উদ্যেশে উপরোক্ত কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,স্কুলের প্রতিষ্ঠাতা হাজী মোঃ শাহজাহান মিয়া, পরিচালক মমিনুল ইসলাম বাবু, প্রধান শিক্ষিকা মুক্তি খান, পৌর সভার স্যানিটারী ইন্সপেক্টর এ.কে.এম. মোঃ রেজাউল করিম, মোঃ আলাউদ্দিন আলাল, মোঃ পুতুল মিয়া, মোঃ ফোরকান মিয়া প্রমুখ। উল্লেখ্য গত ২৫ জানুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০১৪। আগামী ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চলবে। এ বছর পৌর এলকার সর্বমোট ৭২ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা লক্ষ্য মাত্রা নিয়ে কাজ করছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। পৌর এলকার বিভিন্ন টিকাদান কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও শিশুদের কে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।২৫ থেকে ৩০ জানুয়ারি পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ বছরের কম বয়সী প্রায় ৪২ হাজার  শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। ১ ফেব্রুয়ারী থেকে ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত পৌর এলাকার ১২ টি ওয়ার্ডের ৬০টি টিকাদান কেন্দ্রে আরো ৩০ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে। পাশাপাশি ০ থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে ২ ফোঁটা পোলিও  টিকা খাওনো হবে। 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর