,

স্বামীর জন্য ভোট চাইলেন মাশরাফিপত্নী

news-image

নড়াইল প্রতিনিধি : নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্য ভোট চেয়েছেন তার স্ত্রী সুমনা হক সুমি। বুধবার সন্ধ্যা ৭টার দিকে লোহাগড়া উপজেলা শহরের মদিনাপাড়ায় উঠান বৈঠকে মেসেঞ্জারের মাধ্যমে ভিডিও কলে যুক্ত হয়ে ভোট চান তিনি।

সুমনা হক সুমি বলেন, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফি নৌকা প্রতীকে নির্বাচন করছেন। এই নির্বাচনে আপনারা মাশরাফিকে ভোট দিয়ে নির্বাচিত করুন।

এদিকে সুমির সঙ্গে কথা বলতে পেরে খুশি ভোটাররা। ভোটার রোজিনা খানম বলেন, মাশরাফিকে শুধু আমরা টেলিভিশনেই দেখেছি। তিনি নড়াইল থেকে নির্বাচন করায় আমরা খুব খুশি। নির্বাচনের আগে সরাসরি একবারের জন্য হলেও তাকে দেখতে চাই। তাকে দেখেই ভোট দিতে চাই। মাশরাফিকে সরাসরি দেখতে না পারলেও তার স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে পেরে ও দেখতে পেরে আমরা সবাই খুব খুশি। মাশরাফির স্ত্রীকেও আমরা সরাসরি দেখতে চাই।

উঠান বৈঠকে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমির বড় বোন জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটির সদস্য সঞ্চিতা হক রিক্তা ও মেজো বোন জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সঞ্চিবা হক রিপা, নড়াইল পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম বাবলুসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর