,

সাত ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার কামারখন্দে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় সাত ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ লাইনে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার দিনগত রাত সোয়া দুইটার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের ৫০০ মিটার দূরে মালবাহী ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়।

এ ব্যাপারে জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. মারফিন হাসান জানান, সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা বিইআই-২ ডাউন নামের মালবাহী ট্রেনটি ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে যাচ্ছিল।

ট্রেনটি জামতৈল রেলওয়ে স্টেশন ছাড়ার পর প্রায় ৫০০ মিটার দূরে গেলে পেছন থেকে চার নম্বর বগিটি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর সাত ঘণ্টা পর লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর