,

ব্যাংকের সহায়তায় টাকা ছাড়াই জাহাজ ক্রয়ের বিপরীতে জালিয়াতি চেক দিয়ে প্রতারনা

Protarona1ডেস্ক রির্পোট :চেক জালিয়াতি করে নারায়ণগঞ্জ থেকে সাড়ে ৩৮ লক্ষ টাকার জাহাজ নিয়ে গেছে প্রতারক চক্র। জাহাজ ক্রয়ের বিপরীতে চেক দিয়ে প্রতারক চক্র প্রথমে জাহাজ নিয়ে গেছে। পরে সিটি ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার সহায়তায় চেকও নিয়ে যায়। রোজগারের একমাত্র অবলম্বন জাহাজটি হারিয়ে মালিক মাহাবুবুল আলম সিটি ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকে দৌড়াদৌড়ি করে করে সমাধান পাচ্ছেন  না।

অনুসন্ধানে জানা গেছে কুমিল্লার হাজীগঞ্জের সামুসজ্জামান ও সাদেকুর রহমান নামে দুই ভায়ের  কাছে ১৫ সেপ্টেম্বর সাড়ে ৩৮ লক্ষ টাকাতে একটি কার্গো জাহাজ বিক্রি করেন কেরানীগঞ্জের মাহামুদুর রহমান। জাহাজ বিক্রির টাকা চেকের মাধ্যমে হস্তান্তর করেন সামসুজ্জামান।  জাহাজ বিক্রির ব্যাপারে চুড়ান্ত কথা হওয়ার পর মাহাবুবুল আলম সিটি ব্যাংকের ওই শাখাতে উভয়ের উপস্থিতিতে নিশ্চিত হন সামসুজ্জামানের একাউন্টে ৩৯ লাখ ৫০ হাজার টাকা স্থিতি আছে। জাহাজ বিক্রির বিপরীতে ৩৮ লক্ষ ৫০ হাজার টাকার চেক গ্রহণ করতে পারে। মাহাবুবুল আলম জানান, জাহাজ বিক্রির চেক ১৬ তারিখে নিজ একাউন্টে জমা দেন। চেকের নম্বর ৯৪৩৭৪৮১। এরপর ব্যাংকের ক্যাশিয়ার আতাউর রহমান পরে খোঁজ নিতে বলেন। পরের দিন ব্যাংকে গেলে আতাউর রহমান ২১ সেপ্টেম্বর রোববার খোঁজ নিতে বলেন।  ২১ ডিসেম্বর মাহাবুবুল আলম আবার  খোঁজ নিতে গেলে সে সময় আতাউর রহমান জানান, চেক দাতা  সামসুজ্জামানের  একাউন্টে টাকা নেই। এ ছাড়া চেক দাতা সামসুজ্জামানেরকে চেক ফেরত দেয়ংঅ হয়েছে।

‘চেক জমা দিয়েছি আমার একাউন্ট নম্বরে। চেক ডিজ-অনার হলে আমাকে ফেরত দেবেন।  আমাকে চেক ফেরত না দিয়ে কেন অন্যকে ফেরত দেয়া হলো? চেক দেয়ার সময় বলা হলো  সংশ্লিষ্ট একাউন্টে টাকা আছে। তিনদিন পর কেন বলা হলো টাকা নেই? মাহাবুবুল আলম এ ব্যাপারে জানতে চাইলে ব্যাংকের ক্যাশিয়ার কোন জবাব না দিয়ে ধমক দেয়।  এ ব্যাপারে বেশি কথা বলতে নিষেধ করেন। বেশি কথা বলতে থাকলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোক দিয়ে তার তাকে দেখে নিবে।  মাহাবুবুল আলম পরে লোকজনসহ সিটি ব্যাংকে গেলে ব্যাংক থেকে চেক ফেলত দিতে এক মাস সময় চায়। কিন্তু এখন পর্যন্ত টাকা বা চেক ফেরত দেয়নি ক্যামিয়ার আতাউর রহমান।

এ ব্যাপারে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের যোগাযোগ করা হলে ব্যবস্থাপনা পরিচালককে পাওয়া যায়নি। ব্যস্ত আছে বলে বিষয়টি এড়িয়ে যান একজন উপব্যবস্থাপনা পরিচালক। তবে কথা বলতে চাইলে সিটি ব্যাংকের নারায়নগঞ্জ শাখার ক্যাশিয়ার আতাউর রহমান ফোনে  বলেন, জাহাজ ক্রেতা সামসুজ্জামান ও বিক্রেতা মাহাবুবুল আলম উপস্থিত থেকে চেক হস্তান্তর করে। এপরই সামসুজ্জামান একাউন্ট থেকে সব টাকা তুলে নেয়। পরের দিন চেকটাও ফেলত নিয়ে যায় সামসুজ্জামান। তিনি বলেন, তার ভুলের কারণে এ ধরনের ঘুটনা ঘটেছে। এর জন্য তিনি এখন ঝামেলা মধ্যে আছেন। তিনি টাকা বা চেক ফেরত দেয়ার জন্য ও সামসুজ্জামানের সাথে বৈঠক করছেন। খুব শিগগির টাকা বা চেক ফেরত দিতে পারবেন বলে জানান আতাউর রহমান।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের অভিযোগ করেছেন বলে জানিয়েছেন মাহাবুবুল আলম। বাংলাদেশ ব্যাংক বিষয়টি গুরুত্বের সাথে নিলেও এখন পর্যন্ত টাকা বা চেক ফেরত দিতে পারেনি বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর