,

৭ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল স্বাভাবিক

news-image

ডেস্ক রিপোর্ট : প্রায় ৭ ঘণ্টা পর সিরাজগঞ্জের কামারখন্দে মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে সোয়া ২টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর এটি ঈশ্বরদীর দিকে ছেড়ে যায়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের প্রায় ৫০০ মিটার দূরে মালবাহী ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়।

জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. মারফিন হাসান জানান, সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা বিইআই-২ ডাউন নামের মালবাহী একটি ট্রেন ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে যাচ্ছিল। ট্রেনটি জামতৈল রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার পর প্রায় ৫০০ মিটার দূরে ট্রেনটির চার নম্বর বগিটি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়টি রেলওয়ের কন্ট্রোলকে অবহিত করলে লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়। রাত ১২টার দিকে রিলিফ ট্রেন উদ্ধার অভিযানে কাজ শুরু করে। রাত সোয়া ২টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর