,

প্রেমিকের কাটা পুরুষাঙ্গ নিয়ে থানায় প্রেমিকা

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : জোরপূর্বক পরকীয়া সম্পর্ক রাখার চেষ্টা করায় সিরাজগঞ্জের কামারখন্দে প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন এক গৃহবধূ। পরে ওই কাটা পুরুষাঙ্গ ও এ কাজে ব্যবহৃত বটি নিয়ে থানায় আত্মসমর্পণ করেন তিনি। গতকাল রোববার রাতে উপজেলার বাগবাড়ি খাঁ পাড়ায় এই ঘটনা ঘটে।

আহত প্রেমিককে রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, ‘আহত দুলাল হোসেন (৫১) উপজেলার বাগবাড়ি গ্রামের বাসিন্দা এবং প্রেমিকা রওশন আরা (৪৫) একই গ্রামের প্রতিবেশি আব্দুস সাত্তারের স্ত্রী। উভয়ের সম্পর্ক দীর্ঘদিনের। দুলালের সংসারে স্ত্রী ও তিনটি মেয়ে রয়েছে। আর রওশন আরার স্বামী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। এর আগে এ সম্পর্ক নিয়ে এলাকায় একাধিক দেন দরবারও হয়েছে।’

ওসি আরও বলেন, ‘পরিবারের কথা ভেবে সম্পর্ক বিচ্ছেদ করার জন্য দুলালকে একাধিকবার প্রস্তাব দেয় প্রেমিকা রওশনা আরা। কিন্তু প্রেমিক দুলাল রাজি না হয়ে সম্পর্ক চালিয়ে যেতে থাকে। যে কারণে পূর্বপরিকল্পনা মোতাবেক রওশন আরা রোববার রাতে তার বাড়ির পেছনে বাঁশ বাগানে ডেকে এনে কৌশলে ধারালো বটি দিয়ে দুলালের পুরুষাঙ্গ কেটে নেয়। পরে থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করে রওশন আরা।’

তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় দুলালের স্বজনরা থানায় মামলা করায় সোমবার সকালে ওই গৃহবধূকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর