,

গর্ভকালীন অবসরকে কাটানোর ৫টি কাজ

025লাইফস্টাইল ডেস্ক : প্রায় সকল নারীর জীবনেই একবার হলেও গর্ভধারণের সুযোগ আসে। আর এই সময়টা প্রতিটি নারীর জন্য বেশ অদ্ভুত একটি সময়। খুশি, দুশ্চিন্তা, বিষন্নতা, শারীরিক অস্বস্তি, মানসিক টানাপোড়েন ইত্যাদি নানান বিষয় মিলে নারীরা খুবই দ্বিধাগ্রস্ত সময় কাটান গর্ভকালীন অবসরে। আর খুব বাইরেও যাওয়ার সুযোগ নেই বলে ঘরে বসেই একঘেয়ে সময় কাটাতে হয় অধিকাংশ নারীকে। কীভাবে এই নয়টা মাস কাটাবেন তা নিয়ে চিন্তিত থাকেন সব গর্ভবতীরাই।

গর্ভকালীন অবসরকে কাটানোর জন্য বেছে নিন ইতিবাচক সব কাজকে। যেই কাজ গুলো আপনাকে রাখবে দুশ্চিন্তামুক্ত এবং হাসি খুশি, একই সাথে বাচ্চারও উপকার করবে, সেগুলোই বেছে নিন সময় কাটানোর জন্য। আসুন জেনে নেয়া যাক গর্ভকালীন অবসর কাটানোর ৫টি উপায় সম্পর্কে।

বিছানার পাশে বই রাখুন

গর্ভকালীন সময়টা যেহেতু সহজে কাটতে চায় না সেহেতু এই সময়টা কাটানোর জন্য ভালো কিছু বই কিনে রাখুন। যখনই সময় কাটানো মুশকিল হয়ে যাবে তখনই ভালো কোনো বই পড়তে বসে পরুন। তাহলে খুব সহজেই কেটে যাবে আপনার গর্ভকালীন অবসর। একই সাথে মন ভালো থাকলে বাচ্চার ওপরেও ভালো প্রভাব পড়বে।

ইন্টারনেটে শিশুর বৃদ্ধি বিষয়ক ওয়েবসাইট ঘাটুন

গর্ভের সন্তান কিভাবে বেড়ে উঠছে, এ সময়ে কী কী করা উচিত, সন্তানের জন্মের পর কীভাবে যত্ন নিতে হবে ইত্যাদি নানা বিষয় নিয়ে ইন্টারনেটে অসংখ্য সাইট আছে। আপনার গর্ভকালীন যত্ন এবং আপনার শিশুর যত্ন নেয়ার জন্য এসব সাইট গুলো ঘেঁটেই দিনের বেশিরভাগ সময় কাটিয়ে দিতে পারবেন অনায়েসেই। সেই সঙ্গে বৃদ্ধি পাবে আপনার জ্ঞানও।

রোমান্টিক ও কমেডি সিনেমা দেখুন

গর্ভকালে মন যত ভালো রাখা যায় ততই ভালো। আর তাই মন ভালো রাখতে ও সময় কাটাতে এসময়ে আপনার বন্ধু হতে পারে কমেডি ও রোমান্টিক সিনেমা। এই সময়ে অ্যাকশন, থ্রিলার কিংবা ভৌতিক সিনেমা দেখা উচিত নয় একেবারেই। এসব সিনেমা মানসিক চাপ বৃদ্ধি করে যা গর্ভের সন্তানের জন্য ক্ষতিকর।

 

বিকেলে বাইরে হাঁটতে যান

গর্ভকালে প্রয়োজন কিছু ব্যায়ামের। সেই সঙ্গে সারাদিন বাসায় বসে না থেকে প্রয়োজন একটু খোলা হাওয়ার বাইরে বের হওয়া। গর্ভকালীন অবসরে বিকেল বেলাটা কাটিয়ে দিতে পারেন বাইরে কিছুক্ষন হাঁটাহাঁটি করে। এতে গর্ভের সন্তান ভালো থাকবে সেই সঙ্গে আপনিও খুব বেশি মুটিয়ে যাবেন না।

 

যোগাসন করুন

গর্ভকালে মানসিক অস্থিরতা দূর করার জন্য এবং শরীর সুস্থ রাখার জন্য যোগাসন করতে পারেন। এই সময়ে সুবিধাজনক আসনের কিছু যোগাসন আপনাকে দিতে পারে মানসিক প্রশান্তি। সেই সঙ্গে কেটে যাবে একঘেয়ে সময়গুলো।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর