,

ছাগলের পেটে থেকে গরুর বাছুর!

news-image

ফুলবাড়িয়া প্রতিনিধি : ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও শিবপুর গ্রামে ছাগলের পেট থেকে গরুর বাছুর সদৃশ্য একটি বাচ্চা জন্ম নিয়েছে। আজ রোববার দুপুরে শিবপুর গ্রামের শুকুর মাহমুদের ব্লাক বেঙ্গল ছাগলটি অদ্ভুদ এই বাচ্চাটির জন্ম দেয়। জন্মের আড়াই ঘণ্টা পর বাচ্চাটি মারা গেছে।

ছাগলটির মালিক শুকুর মাহমুদ জানান, তার ছাগলটি এ নিয়ে চার বার বাচ্চা প্রসব করল। এবার প্রসবের পর প্রথম দুটি বাচ্চা সাধারণ হলেও তৃতীয়টি দেখতে অনেকটা গরুর ষাড় বাছুরের মতো হয়েছে। বাচ্চাটির শরীরে কোনো লোম নেই, একটি কান ও একটি বড় চোখ রয়েছে। মুখ, কান, লেজ ও চারটি পা ও খুর দেখতে অনেকটা গরুর এড়ে বাছুরের মতো। জন্মের আড়াই ঘণ্টা পর বাচ্চাটি মারা যায়।

ছাগলের পেট থেকে গরুর বাচ্চা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে এলাকার শত শত উৎসুক মানুষ সেটিকে দেখতে ভিড় জমায় তার বাড়িতে।

এদিকে উপজেলা ভেটরিনারি সার্জন কনিকা সরকার আমাদের সময়কে জানান, হরমোনজনিত কারণে ব্লাক বেঙ্গল ছাগলটি গরুর বাছুরের মতো দেখতে বাচ্চা প্রসব করেছে। জেনেটিক সমস্যা হলে অন্য দুটি ছাগলের বাচ্চা সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর