,

বিশ্ব ইজতেমা বানচালের পাঁয়তারা চলছে : আল্লামা শফী

news-image

অনলাইন ডেস্ক : টঙ্গী ময়দানে তাবলীগ জামাতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমা বানচালের পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির আল্লামা শাহ আহমদ শফী।

শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভীর অনুসারীরা শনিবার সকাল থেকে টঙ্গীর মাঠ দখল করার জন্য যথেষ্ট ষড়যন্ত্র এবং পাঁয়তারা চালাচ্ছে। এছাড়া টঙ্গী মাঠে হামলা করে বেশ কয়েকজন সাথীদের আহত করেছেন। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে হেফাজতে ইসলাম।

এ সময় তিনি বিশ্ব ইজতেমা বানচালে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের দিকে নজর দিতে সরকার এবং প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির।

তিনি আরও বলেন, এ ধরনের অন্যায় ও ষড়যন্ত্র যদি বন্ধ করা না হয়, তাহলে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন। তারা যে ষড়যন্ত্রকারী ইতোমধ্যে বিষয়টি সবার কাছে পরিষ্কার হয়ে গেছে। সম্মিলিত উলামায়ে কেরাম মাওলানা সাদের অনুসরণ বৈধ নয় বলে ফতোয়া দেয়ার পরও কিছু চিহ্নিত কুচক্রীমহল বিশ্ব ইজতেমা বানচালের পাঁয়তারা চালাচ্ছে।

উল্লেখ্য, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে শনিবার সকালে মাওলানা সা’দ আহমাদ কান্ধলভী ও মাওলানা যোবায়ের আহমেদপন্থীদের মধ্যে ৫ দিনের জোড় ইজতেমা অনুষ্ঠানকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে মাওলানা সা’দপন্থী মুন্সিগঞ্জের মিরকীপাড়া গ্রামের ইসমাইল মণ্ডল (৭০) নামে এক মুসল্লির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। দফায় দফায় এ সংঘর্ষে কয়েক শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর