,

বদির গাড়িতে গুলি: টেকনাফে বিএনপি নেতাকে আসামি করে মামলা

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : টেকনাফে এমপি বদির গাড়িতে গুলি করার ঘটনায় উপজেলা বিএনপি নেতাকে আসামি করে মামলা হয়েছে।

শনিবার বদির গাড়িচালক খোরশেদ আলম বাদী হয়ে থানায় মামলাটি করেন। এতে এমপি বদিকে হত্যাচেষ্টার অভিযোগে টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ, তার শ্যালক সালাউদ্দিন ও রুহুল আমিন নামে একজনকে আসামি করা হয়েছে।

শুক্রবার বদির গাড়ি লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। রাত সোয়া ৮টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকায় টেকনাফ-কক্সবাজার সড়কে এ ঘটনা ঘটে।

এ সময় এমপি বদি গাড়িতেই ছিলেন। গুলি বদির গাড়ির পেছনের কাচ ভেদ করে চলে গেলেও এমপি বদিসহ গাড়িতে থাকা যাত্রীরা অক্ষত ছিলেন।

ঘটনার পরপর এমপি বদি সাংবাদিকদের জানান, হঠাৎ করে রাস্তার পাশের ঝোপঝাড় থেকে দুই ব্যক্তি তার গাড়ি লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিবর্ষণকারীদের তিনি চিনতে পেরেছেন বলেও জানান। এদের একজন বিএনপি নেতা মো. আবদুল্লাহ ও অপরজন তার শ্যালক হতে পারে বলে জানান তিনি। সূত্র: যুগান্তর

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর