বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনের জেলেরা দুশ্চিন্তায়

shela-river_189995ডেস্ক রির্পোট :সুন্দরবনের জেলেরা বলছেন, নদী ও খালে তেল ছড়িয়ে পড়ার কারণে গত কয়েকদিন ধরে কাঁকড়া ও মাছ না পাওয়ায় তারা জাল ফেলা বন্ধ রেখেছেন।

বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ বনের শ্যালা নদীতে গত মঙ্গলবার একটি ট্যাংকার ডুবে সাড়ে তিন লাখেরও বেশি লিটার তেল নদী নালায় ছড়িয়ে পড়ায় তারা দুশ্চিন্তার মধ্যে পড়েছেন।দশ বছরেরও বেশি সময় সুন্দরবনের জয়মনি এলাকায় মাছ ধরছেন ইমরান শেখ।তিনি বলেন, “শীত হলো কাঁকড়া, কাইন মাছ, ভেটকি ও পাঙাশের মৌসুম। তেল ছড়িয়ে পড়ার পর মাছ পাওয়া যাচ্ছে না তাই সবার মাছ ধরা বন্ধ”ইমরান শেখ বলেন, মাছের পরিবর্তে বর্তমানে জেলেরা তেল সংগ্রহেই ব্যস্ত আছেন।তার ভাষায়, জেলেরা পানি থেকে তেল সংগ্রহ করে নিজেদের ভবিষ্যৎ বাঁচানোর চেষ্টা করছেন।“এই তেল নদীতে থাকলে তো মাছ ধরা পুরোটাই বন্ধ হয়ে যাবে। সারা বছর আমরা কি খাব?”সাধারণ সময়ে ওই এলাকায় একজন জেলে দিন প্রতি কমপক্ষে পাঁচশ টাকার কাঁকড়া বা হাজার খানেক টাকার মাছ সংগ্রহ করতে পারেন।“এখন পানির নিচে কিছু আছে কিনা তো বোঝার কোন উপায় নেই”, বলছিলেন ইমরান শেখ।ভবিষ্যতে কি হবে তাই সে নিয়ে দুশ্চিন্তায় তার মতো আরো অনেক জেলে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা