,

অর্থমন্ত্রীর বাসায় সৌজন্য সাক্ষাতে আওয়ামী লীগ-বিএনপি প্রার্থী

news-image

নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী। এসময় একই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আবদুল মোমেনও উপস্থিত ছিলেন। এসময় তারা সিলেটের রাজনৈতিক সম্প্রীতির ঐতিহ্য নিয়ে কথা বলেন।

গতকাল বৃহস্পতিবার সিলেট নগরীর ধোপাদিঘীরপারস্থ অর্থমন্ত্রীর হাফিজ কমপ্লেক্সে দেখা করেন ইনাম আহমদ চৌধুরী।

ইনাম আহমদ চৌধুরীর সঙ্গে ঘনিষ্ট সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু এ তথ্য জানান।

ইনাম আহমদ চৌধুরী সিলেট-১ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে অর্থমন্ত্রীকে জানান। প্রার্থী হওয়ায় অর্থমন্ত্রী তাকে স্বাগত জানান। পরে মিষ্টি ও নাস্তা খেয়ে অর্থমন্ত্রীর বাসা থেকে বিদায় নেন তিনি।

প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ১ আসনে লড়বেন এ দুজন প্রার্থী। বুধবার সিলেটের রিটার্নিং অফিসারের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। তবে বিএনপি থেকে এই আসনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মোক্তাদিরও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর