মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকায় মনোনয়ন না পেয়ে অঝোরে কাঁদলেন এমপি আবুল কালাম আজাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : নৌকায় মনোনয়ন না পেয়ে কাঁদলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের বর্তমান সাংসদ ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এ সময় তার অঝোরে কান্না দেখে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষও কান্নায় ভেঙে পড়েন।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকা থেকে সড়ক পথে গোবিন্দগঞ্জে ফেরেন এমপি আবুল কালাম আজাদ। তার আসার খবরে দুপুর থেকেই দলীয় নেতাকর্মী ছাড়াও হাজার হাজার নারী-পুরুষ দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় অপেক্ষা করতে থাকেন।

আবুল কালাম আজাদ বাস থেকে নামার পর মানুষের জনস্রোত দেখে আবেগআপ্লুত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন।
এ সময় নেতাকর্মীরা কালাম ভাই হারেন নি, কালাম ভাইয়ের মাটি গোবিন্দগঞ্জের ঘাঁটি, কালাম ভাই আছেন, কালাম ভাই থাকবেন… অযোগ্যকে নৌকার মাঝি কেন, কেন্দ্রীয় নেতারা কে কি করলেন জানতে চাই? এমন শ্লোগান দেয়।

পরে নিজ বাসার সামনে আবুল কালাম আজাদ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘জনপ্রিয়তা আর যোগ্যতা থাকার পরেও দল আমাকে মনোনয়ন দেয়নি। দল যোগ্য মনে করে একজনকেই মনোনয়ন দিয়েছেন। দল ও জননেত্রীর শেখ হাসিনার প্রতি আস্থা রেখেই সিদ্ধান্ত মেনে নিয়েছি। তাই কষ্ট ভুলে নৌকার পক্ষে সবাইকে কাজ করতে হবে।’
আবুল কালাম আজাদ আরও বলেন, ‘বিগত সময়ে আমি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড অব্যহত রেখেছি। নেতাকর্মীসহ সাধারণ মানুষের সুখ-দু:খে পাশে ছিলাম। এখনো সবার পাশেই আছি এবং থাকবো।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক সাংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনেও দলের মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু আবুল কালাম আজাদ স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে জয়ী হন।

বর্তমানে আবুল কালাম আজাদ গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এ ছাড়া তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যও।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক