,

যে আসনে মনোনয়নপত্র জমা দিলেন নিজামীর ছেলে

news-image

সাঁথিয়া প্রতিনিধি : যুদ্ধাপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক আমীর মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন বঞ্চিত হয়ে তিনি স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন।

আজ বুধবার বিকেলে সাঁথিয়া উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা জাহাঙ্গীর আলমের কাছে নজিবুর রহমানের মনোনয়নপত্র জমা দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোস্তাফিজুর রহমান ফিরোজ।

ওই আসন থেকে জামায়াতের সাবেক আমীর মতিউর রহমান নিজামী দুইবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন। পাবনা-১ আসন থেকে ১৯৯১ সালে এমপি ও ২০০১ সালে নির্বাচিত হয়ে প্রথমে কৃষিমন্ত্রী এবং পরে শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মতিউর রহমান নিজামী।সূত্র: দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর