,

ফেনীতে ট্রেনের ধাক্কায় বাসের ৪ যাত্রী নিহত

news-image

ফেনীতে বাস-ট্রেন সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের ফেনী অংশের শর্শদী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে ফায়ার সার্ভিসের সদস্যরা জানান।পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় কৈখালী খালী এলাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস শর্শদী রেলগেট পার হওয়ার সময় ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে বাসটি। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত ও আরও অন্তত বেশ কয়েকজন আহত হয়েছেন।

নিহতদের আধুনিক ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ ফেনীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার পর থেকে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ও লে: জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল আফিসার (আরএমও) মোজাম্মেল হোসেন সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হওয়ার খরব শুনেছেন বলে জানান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর