,

হবিগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

news-image

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের লাখাইয়ে মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় অন্তত ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষের পর পুলিশ অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে। সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই উপজেলার স্বজন গ্রামের বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ এবং সদ্য আওয়ামী লীগে যোগদান করা নেতা মহারাজ মিয়ার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দেখা দেয়। এর জের ধরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের সাথে এসে যোগ দেয় কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার শরীফপুর গ্রাম থেকে উভয়পক্ষের স্বজনরা। প্রায় দেড় ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। গুরুতর আহতদের সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় শরীফপুর গ্রামের মনসুর আলীর ছেলে ইকবাল হোসেন (৪০) মারা যান।

আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরান হোসেন জানান, তাদের উভয় পক্ষেরই অষ্টগ্রামের শরীফপুর গ্রামের আত্মীয় স্বজন রয়েছে। তারা সেখান থেকে প্রায়ই দাঙ্গা-হাঙ্গামায় এসে যোগ দেয়। এবারও তাই করেছে। সংঘর্ষে ইকবাল মারা গেছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে। বিকেল সাড়ে ৪টায় এ খবর লেখা পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। হাঙ্গামাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর