,

বাগেরহাটে নৌকার  ৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা 

news-image

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট  : বাগেরহাট অফিস :একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছে।মঙ্গলবার বিকালে  বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্রবাগেরহাট- ১ শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট- ২ আসনে এমপি শেখ হেলালের ছেলে শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট- ৩ হাবিবুন নাহান তালুকদার, বাগেরহাট- ৩ (রামপাল ও মোংলা) আসনের বর্তমান এমপি হাবিবুন নাহার তালুকদার ও বাগেরহাট- ৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন এসময়ে বাগেরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের অফিসারের হাতে তাদের মনোনয়নপত্র তুলে দেন। বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস এ মনোনয়নপত্র গ্রহণ করেন।আওয়ামী লীগের ৪প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়ার আগে শহরতলীতে হযরত খানজাহান (রঃ) মাজার শরিফ জিয়ারত ও ফাতেহা পাঠ করেন।

বাগেরহাটে আওয়ামী লীগের ৪প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়ার সময়ে তাদের সাথে উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট সদর আসনের দলীয় মনোনয়ন বঞ্চিত বর্তমান এমপি মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান। এসময়ে বাইরে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট জেলা রিটার্নিং অফিসারের হাতে নিজের মনোনয়নপত্র তুলে দেয়ার পর বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময় সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, সুষ্ঠ পবিবেশে যাতে ভোটাররা ভোট দিতে পারে প্রার্থী হিসেবে আমার পক্ষ থেকে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা চাই সব দলের অংশ গ্রহনে একটি গ্রহনযোগ্য নির্বাচন। একজন তরুন প্রার্থী হিসেবে যুবসমাজের পাশাপাশি বাগেরহাটের সদর আসনের উন্নয়নে অবদান রাখতে সকলের সহযোগিতা চাই।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর