,

কুড়িগ্রামে গণসংযোগ ইমরান সরকারের

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

ইতোমধ্যে নির্বাচনী এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি।

সোমবার নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ইমরান। পরে তিনি সেই ছবি ও মানুষের আশির্বাদের কথা তার ফেসবুক পেজে শেয়ার করেন।

তিনি লেখেন, “দুইবছর আগের বন্যায় আপনাদের ভালোবাসার সাহায্য পৌঁছে দিয়েছিলাম এই মায়ের কাছে, আজ দেখেই চিনতে পারলেন। আশীর্বাদের হাত পরম মমতায় মাথা ছুঁয়ে গেল। মানুষের এই ভালোবাসায় শক্তি যোগায়। স্বপ্ন দেখার সাহস দেয়।”

অপর আরেকটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বাবার মতো মানুষটি বলছিলেন, শুধু ভোট দিব না বাবা, তোমার জন্য ভোট চাইবো, কাজ করব। পাশ থেকে মা বললেন, আমি দুই রাকাআত নফল নামাজ পড়ব বাবা তোমার জন্য। মানুষের এই ভালোবাসার চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে?’ বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর