মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাট প্রেসক্লাব : আহাদ-বাকি প্যানেল বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত

news-image

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট  : বাগেরহাট প্রেসক্লাব নির্বাহী কমিটি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দীতায় আহাদ-বাকী প্যানেল আজ রোববার( ২৫ নভেম্বর)নির্বাচিত হয়েছে। শনিবার ছিল মনোনয়ন উত্তোলনের শেষ দিন। সভাপতি পদে দু’জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও বাকী পদগুলিতে একটি করে মনোনয়ন পত্র সংগৃহিত হয়েছে।

সভাপতি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন আহাদ-বাকী পরিষদের আহাদ উদ্দিন হায়দার এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে অধ্যাপক মাহাফিজুর রহমান। শনিবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মাহাফিজুর রহমান তার মনোনয়ন পত্র উত্তোলন করেন।

বাগেরহাট প্রেসক্লাবে ১৪টি পদের মধ্যে সভাপতি পদে আহাদ উদ্দিন হায়দার, সহ-সভাপতি পদে নীহার রঞ্জন সাহা, সাধারন সম্পাদক মোঃ আব্দুল বাকী, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আজমল হোসেন, অর্থ সম্পাদক মোঃ ইয়ামীন আলী, তথ্য প্রযুক্তি সম্পাদক শওকত আলী বাবু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হেদায়েত হোসেন লিটন, দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক মোঃ আজাদুল হক, নির্বাহী সদস্য শেখ আহসানুল করিম, মোঃ দেলোয়ার হোসেন, নেয়ামুল হাদী রানা, মোল্লা মাসুদুল হক, ইসরাত জাহান, মীর জায়েসী আসরাফী জেমস নির্বাচিত হয়েছেন।

প্রেসক্লাব নির্বাচন কমিশনার নকিব সিরাজুল হক জানান, বাগেরহাট প্রেসক্লাব নির্বাচন আগামী ৩০ নভেম্বর হওয়ার কথা ছিল। কোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় আহাদ-বাকী প্যানেলকে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে।জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ সাইফুল ইসলাম কবির ও মহাসচিব মোস্তাফিজুর রহমান বাবলু সহ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ সহ দেশ-বিদেশের বিভিন্ন স্থানের নানান শ্রেণীর-পেশার  শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক