,

বিএনপি নেতা আবু বকর সমাহিত

news-image

ডেস্ক রিপোর্ট : যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নিহত ইউপি চেয়ারম্যান আবু বকর আবুর দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টায় কেশবপুরে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

এর আগে দুপুরে কেশবপুরে তার নিজ গ্রাম বাগদহে আবুর মরদেহ পৌঁছায়। দুপুর সাড়ে ১২টার পর প্রথমে তাঁকে নেওয়া হয় মজিদপুর ইউনিয়ন পরিষদে। এরপর নেওয়া হয় তার নিজ বাড়িতে। বিকেল সাড়ে ৩টায় কেশবপুর শহরের পাবলিক ময়দানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর বাগদহ গ্রামে তার তৈরি মাদ্রাসা মাঠে দ্বিতীয়বার জানাজা শেষে মাদ্রাসাসংলগ্ন নিজের তৈরি কবরস্থানে মা-বাবার পাশে আবুর দাফন করা হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আবু বকর আবু গত ১২ নভেম্বর ঢাকায় পৌঁছান। ১৯ নভেম্বর সাক্ষাৎকার বোর্ডে অংশ নেওয়ার জন্য পল্টন এলাকার মেট্রোপলিটন হোটেলের চতুর্থ তলার ৪১৩ নম্বর কক্ষে অবস্থান করছিলেন তিনি।

১৮ নভেম্বর রাত ৮টার পর আর পাওয়া যায়নি আবুকে। এরপর একটি মোবাইল ফোন থেকে কেশবপুরে তার এক ভাগনের কাছে ফোন দিয়ে তার জন্য মুক্তিপণ দাবি করা হয়। সোমবার সকালে অপহরণকারীদের দেওয়া বিভিন্ন নম্বরে এক লাখ ৭০ টাকা বিকাশ করেও তাঁকে বাঁচানো যায়নি।

অবশেষে তার লাশ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে ভাসতে দেখে পুলিশ উদ্ধার করে অজ্ঞাতনামা হিসেবে ঢাকার মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠান। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মর্গে লাশ দেখে আবুর লাশ বলে শনাক্ত করেন তাঁর ভাতিজা হুমায়ূন কবির। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর