,

পাইলট দিপুর গ্রামের বাড়িতে শোক

news-image

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত প্রশিক্ষণার্থী পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দিপুর বাড়ি পাবনার ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের জগনাথপুর গোরস্তানপাড়ায় শোক বিরাজ করছে।

দিপু ওই এলাকার মৃত আফজাল হোসেন বিশ্বাসের ছেলে।

আজ শুক্রবার রাত ৮টার দিকে দিপুর গ্রামের বাড়ি গিয়ে দেখা যায়, পুরো গ্রামজুড়ে শোক মানুষের মধ্যে শোক চলছে। এলাকাবাসী ও আত্মীয়-স্বজনরা দিপুর মেধা ও দক্ষতার প্রশংসা করে দীর্ঘশ্বাস ফেলছেন। দুর্ঘটনার খবর পেয়ে বিকেলে তার পরিবারের লোকজন ঢাকায় রওনা দেন। ফলে পুরো বাড়ি ফাঁকা।

দিপুর পারিবারিক সূত্র কালের কণ্ঠকে জানায়, চাকরির সুবাদে দিপু প্রায় ১০ বছর আগে ঢাকায় বসবাস শুরু করেন। দিপুর জন্ম ও বেড়ে ওঠা ঈশ্বরদীতে। তাঁর আরো দুই বোন রয়েছে। দিপু বিয়ে করেছেন পাবনা জেলায়। তার এক ছেলে ও মেয়ে রয়েছে।

ছলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান কালের কণ্ঠকে বলেন, দিপু খুবই মেধাবি ছিলেন। তাঁকে নিয়ে এলাকাবাসী গর্ব করতেন। তাঁর অকাল মৃত্যুতে গ্রামের মানুষ শোকাহত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর