,

একই সঙ্গে ৪ নবজাতকের জন্ম !

news-image

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মীরা খাতুন (২৩) নামের এক নারী অস্ত্রপাচারের মাধ্যমে একই সঙ্গে তিন মেয়ে ও এক নবজাতকের জন্ম দিয়েছেন। আজ শুক্রবার সকালে যশোরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়।

হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ নিকুঞ্জ বিহারী গোলদার ঘণ্টাব্যাপী এই অস্ত্রপাচার করেন। তিনি জানান, মীরার চার সন্তানই বর্তমানে সুস্থ আছে।

মীরার বাবা ওলিয়ার রহমান জানান, প্রায় দু’বছর আগে একই উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের গোবরডাঙ্গা গ্রামের মাহবুবুরর রহমানের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। জামাই একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। গর্ভধারণের পর থেকেই মেয়েটি চিকিৎসক নিকুঞ্জ বিহারীর গোলদারের তত্ত্ববধানে ছিল। শুক্রবার সকালে যশোরের কিংস (প্রা.) হাসপাতালে অস্ত্রোচপারের মাধ্যমে মীরা তিনটি মেয়ে ও একটি ছেলে শিশুর জন্ম দেয়।

চিকিৎসক নিকুঞ্জ বিহারী গোলদার জানান, এক ঘণ্টার বেশি অপারেশনের মাধ্যমে চারটি শিশুকে পৃথিবীর আলোতে আনা হয়। প্রসূতি ও বাচ্চারা সবাই ভালো আছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর