,

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৬ জনের

news-image

নিজস্ব প্রতিবেদক : খুলনা, লালমনিরহাট ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আটজন। আজ শুক্রবার ভোর থেকে সকাল ৯টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। খুলনার ডুমুরিয়ায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেলের দুই আরোহী। সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়ার পূর্ব জিলেরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।ভোরে লেমুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে লালমনিরহাট সদরের ফকিরের তকিয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা এসবি পরিবহনের বাসটি ওই স্থানে পৌঁছে থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। মরদেহ দুটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর