,

রং মিস্ত্রির প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে বরিশালে তরুণী

news-image

বরিশাল প্রতিনিধি : বছরখানেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় তাদের। তারপর নিয়মিত যোগাযোগ হতো। ধীরে ধরে তা প্রেমে রূপ নেয়। অবশেষে সেই প্রেমের টানে যুক্তরাষ্ট্রের মিনাসোটা থেকে বরিশালে ছুটে এসেছেন সারা মেরিয়ান (২৮) নামের এক তরুণী।

জানা যায়, বরিশাল নগরীর দুই নম্বর ওয়ার্ডের খ্রিষ্টানপাড়ার বাসিন্দা মাইকেল অপু মণ্ডলের সঙ্গে ফেসবুকে প্রেম হয় সারা মেরিয়ানের। দুজনেই খ্রিষ্টান হওয়ায় আজ বৃহস্পতিবার তাদের ধর্মীয় রীতি অনুযায়ী সারা ও অপুর মধ্যে আংটি বদলের মাধ্যমে বিয়ের প্রাথমিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মাইকেল রবীন মণ্ডলের একমাত্র ছেলে অপু মণ্ডল পেশায় রং মিস্ত্রি।
অপু জানান, ফেসবুকের মাধ্যমে সারা মেরিয়ানের সঙ্গে তার পরিচয়। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সারা মেরিয়ান মিনাসোটার একটি বৃদ্ধাশ্রমের সেবিকা। গত ১৯ নভেম্বর তিনি বরিশালে আসেন। নগরীর একটি আবাসিক হোটেলে উঠে মুঠোফোনের মাধ্যমে খুঁজে নেন অপুকে।

সারা মেরিয়ান গণমাধ্যমকে জানান, অপুর প্রেমের টানেই তিনি বাংলাদেশে এসেছেন। বিয়ের প্রাথমিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। অপুর পরিবারের সবাইকে তার ভালো লেগেছে। বরিশালের প্রকৃতিও তাকে মুগ্ধ করেছে। আগামী ২৭ নভেম্বর তিনি যুক্তরাষ্ট্র ফিরে যাবেন। পরবর্তীতে কোনো এক সময় এসে বিয়ের চূড়ান্ত আনুষ্ঠানিকতা শেষে অপুকে নিয়ে পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রে।

নগরীর দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট মুরতজা আবেদীন জানান, বৃহস্পতিবার সারা মেরিয়ান ও অপুর মধ্যে আংটি বদল হয়েছে। এ উপলক্ষে অপুর পারিবারের উদ্যেগে ক্ষুদ্র পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেমের টানে মার্কিন তরুণীর এভাবে বরিশালে চলে আসা এবং নিম্নবিত্ত পরিবারের ছেলে অপুকে বিয়ে করার ঘটনায় স্থানীয়রা সবাই অবাক। সেই সঙ্গে সারা মেরিয়ানের সরলতা ও আন্তরিকতাও সবাইকে মুগ্ধ করেছে। আমাদের সময়

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর