,

বিক্রি হওয়া সেই শিশুটি ফিরল মায়ের কোলে

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : এক লাখ ৮০ হাজার টাকায় বিক্রি হওয়া সাত দিনের শিশু ফাতেমাকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাতে শিশুটিকে উদ্ধার করে মা জেসমিনের কাছে ফিরিয়ে দেয় দৌলতপুর থানা পুলিশ।

কুষ্টিয়ার দৌলতপুরে তিন কন্যা সন্তানের জন্ম দেয়ায় গত ১৬ নভেম্বর এক সালিশি বৈঠকে স্ত্রীকে তালাক ও সাত দিনের শিশু কন্যা ফাতেমাকে বিক্রির ঘটনায় তোলপাড় শুরু হয়।

মঙ্গলবার রাতে “কুষ্টিয়ায় কন্যা জন্ম দেয়ায় স্ত্রীকে তালাক, নবজাতককে বিক্রি” শিরোনামে সংবাদ প্রকাশ করে যুগান্তর। সংবাদ প্রচারের পর পরই পুলিশ ঘটনাস্থলে যায়।

দৌলতপুর থানা পুলিশের ওসি তদন্ত আজগার আলী যুগান্তরকে জানান, পর পর তিন কন্যা সন্তান জন্ম দেয়ায় স্ত্রীকে তালাক দেয় উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের পাইকপাড়া এলাকার রবিউল ইসলাম।

একই সময় মাত্র সাত দিনের কন্যা শিশুকে নিয়ে বিক্রি করে দেয় রবিউল। এমন সংবাদ জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে যায়।

সেখানে গিয়ে শিশুটিকে না পাওয়ায় থানায় হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।

মঙ্গলবার রাতে শিশুটিকে থানায় হাজির করে রবিউল ইসলাম। আমরা শিশুটিকে নিয়ে তার মায়ের কাছে হস্তান্তর করেছি। শিশুটি বর্তমানে তার মায়ের কাছে রয়েছে বলে জানান ওসি।

শিশুটির মা জেসমিন জানান, স্বামী জোর করে আমার কোল থেকে বাচ্চাকে কেড়ে নিয়ে এক লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছিল। যারা আমার কোল থেকে আমার মেয়েকে কেড়ে নিয়েছিল তাদের বিচার চাই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর