,

এরশাদ ‘কন্যা’র বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

news-image

নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের পালিতা কন্যা ও জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনন্যা হুসেইন মৌসুমীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি ফজলুল হক সোনারগাঁও থানায় এ মামলাটি দায়ের করেন। ডিজিটাল নিরাপত্তা আইনে নারায়ণগঞ্জ জেলায় এটিই প্রথম মামলা।

মামলার বাদী ফজলুল হক স্থানীয়ভাবে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য (এমপি) লিয়াকত হোসেন খোকার অনুসারী হিসেবে পরিচিত।

মামলা সূত্রে জানা যায়, অনন্যা হুসেইন মৌসুমী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতীয় পার্টির দলীয় শৃঙ্খলা ভঙ্গ, মানহানি ও আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এরকম কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন। এ স্ট্যাটাসগুলোতে জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে জড়িয়ে উক্তি দেওয়া আছে। যা মিথ্যা ও বানোয়াট।

সোনারগাঁও থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সেলিম মিয়া মামলার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে লাঙল প্রতীকে অনন্যা হুসেইন মৌসুমী ও বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকা দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর