,

সাভারে আগুনে অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই

news-image

সাভার প্রতিনিধি : সাভারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি শ্রমিক কলোনির অর্ধশতাধিক সেমি-পাকা ঘর ও মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়।

সোমবার ভোরে সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ভাগলপুরের আলমগীর হোসেন, হাসান মিয়া ও শামছুল হকের মালিকানাধীন ৩টি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, প্রথমে আলমগীর মিয়ার ভাড়া বাড়ির একটি রুম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বেশি থাকায় মুহূর্তের মধ্যে আগুন ওই শ্রমিক কলোনিসহ পাশের আরও দুটি কলোনিতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়ে সাভার ফায়ার সার্ভিস বলছে, তদন্ত শেষে জানানো যাবে প্রকৃত কারণ।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র এস.ও লিটন আহাম্মেদ জানান, অগ্নিকাণ্ডের এ ঘটনায় ৩টি শ্রমিক কলোনির ৭৩টি ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে। শ্রমিক কলোনির এসব ঘর গুলোতে বসবাসরত বেশির ভাগ শ্রমিক স্থানীয় বিভিন্ন গার্মেন্টসে কর্মরত ছিল। এ ঘটনায় আনুমানিক ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

সাভার মডেল থানা অফিসার ইন-চার্জ আব্দুল আউয়াল জানান, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জন নিরাপত্তা ও বিশৃঙ্খলা এড়াতে কাজ করছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর