,

কুষ্টিয়ায় দুদল ডাকাতের গোলাগুলিতে একজন নিহত

news-image

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ভেড়ামারা-প্রাগপুর সড়কে দুদল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য বলে পুলিশের দাবি।

রবিবার রাত পৌনে ২টার দিকে ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওখালী মাঠে দুদল ডাকাতের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে ভেড়ামারা থানার ওসি খন্দকার শামীম গণমাধ্যমকে জানান, ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওখালী মাঠে দুদল ডাকাতের গোলাগুলির খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়।

তিনি জানান, গোলাগুলির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তুল, তিন রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করেছে। নিহত ডাকাত সদস্যের পরিচয় জানা যায়নি। তবে তার পরিচয় উদ্ধারে পুলিশ চেষ্টা করছে বলে জানিয়েছে।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর