,

আপত্তিকর অবস্থায় ধরা খেলো ১৬ যুগল, অতঃপর…

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে আপত্তিকর অবস্থায় ৩২ জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত নগরের মুক্তিযোদ্ধা পার্ক, প্লানেট ওয়ার্ড শিশু পার্ক, বদ্ধভূমি সংলগ্ন কীর্তনখোলা নদীর তীরে এবং বঙ্গবন্ধু উদ্যানে অভিযান চালায় কোতোয়ালি মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, থানা পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে যে ৩২ জনকে আটক করেছে, তাদের মধ্যে ২২ জন পুরুষ ও ১০ জন নারী রয়েছে। এদের অনেকেই বয়সে কিশোর বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বলেন, অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আটককৃতদের অভিভাবকদের খবর দেয়া হয়। ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপে জড়াবে না, এই মর্মে মুচলেকা দিয়ে অভিভাবকরা সন্তানদের ছাড়িয়ে নিয়ে গেছেন। এদিকে হঠাৎ করে কোতয়ালি মডেল থানা পুলিশের এমন অভিযান সাধারণ মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর