,

মীরসরাইয়ে সিএনজিচাপায় ট্রাফিক পুলিশ নিহত

news-image

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে কর্তব্যরত অবস্থায় সিএনজিচাপায় একজন ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত ট্রাফিক পুলিশ কনস্টেবল নুরুল আমিন ফেনী জেলার পরশুরাম থানার রামপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

শনিবার সন্ধ্যা ৭টায় মহাসড়কের বারইয়াহাট পৌরবাজারের গাছ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

জোরারগঞ্জ থানার কর্তব্যরত অফিসার এসআই আবেদ আলী জানান, সড়কে কর্তব্যরত থাকালীন সময়ে একটি সিএনজি আকস্মিক বেপরোয়া গতিতে এসে ট্রাফিক পুলিশ কনস্টেবল নুরুল আমিনকে (ট্রাফিক কং/ ১১৩৩) চাপা দিয়ে চলে যায়।

এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কমফোর্ট হাসপাতালে ও পরে মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টায় মস্তাননগর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান বলেন, আমরা চাপা দেয়া সিএনজি ও চালককে আটকের চেষ্টা করছি।যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর