,

মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ সাজাপ্রাপ্ত আসামি নিহত

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিম বাড়ৈখালীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১০ মামলার সাজাপ্রাপ্ত আসামি মাদক বিক্রেতা মোহাম্মদ তাজেল (৩৬) নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতের এই ঘটনায় আহত পুলিশের এএসআই কাউসার, কনস্টেবল শহিদুল ও সজল খানকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি একনালা বন্দুক, তিনটি পিস্তলের গুলি, ১০১ পিস ইয়াবা ও কিছু গুলির খোসা উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্যে মুন্সীগঞ্জ জেনারেল হাসপতালের মর্গে রাখা হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ইউনুচ আলী জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে যশোরের মনিরামপুর থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ১০টি ওয়ারেন্ট পেন্ডিং ছিল। এর মধ্যে একটি ডাকাতি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানা ছিল। তিনি আরো জানান, পরে তার দেওয়া তথ্য মোতাবেক অস্ত্র উদ্ধারে মদনখালী যাওয়ার পথে উক্ত স্থানে রাত সোয়া ১টায় তার সহযোগীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এই সময় তাজেল পালিয়ে যায়। গোলাগুলির পর ঘটনাস্থলে তার রক্তাক্ত দেহ পড়ে থাকে। শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল চিকিৎসক মৃত তাকে ঘোষণা করে।

তাজেল শ্রীনগর উপজেলার বাঘড়ার রুদ্রপাড়া গ্রামের দ্বীন ইসলাম খোরশেদ ওরফে ইউনুস শেখের পুত্র। এই ঘটনায় শ্রীনগর থানায় অস্ত্র ও পুলিশ অ্যাসল্ট মামলা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর