,

আজ নারায়ণগঞ্জে খালেদা জিয়া

54468_thumb_khডেস্ক রির্পোট :সরকার পতন আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়াতে নারায়ণগঞ্জ যাচ্ছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বেলা ২টা ২০ মিনিটে গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে রওনা হয়েছেন তিনি। বনানী, মহাখালী, ফার্মগেট হয়ে যাত্রাবাড়ী ফ্লাইওভার দিয়ে সরাসরি কাঁচপুরের বালুমাঠে জনসভাস্থলে উপস্থিত হবেন তিনি। বিকালে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন । এর আগে দুপুর পৌনে ১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে  আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়। এরপর লন্ডনে চিকিৎসাধীন বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি কামনাসহ জিয়ার পরিবারের সদস্যদের জন্য মোনাজাত করা হয়। জনসভায় সভাপতিত্ব করছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক এড. তৈমূর আলম খন্দকার।  এদিকে জনসভায় যোগ দিতে সকাল থেকেই খ- খ- মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। নরসিংদী, রূপগঞ্জ, তারাবো, বেলাব, সোনারগাঁও, আড়াউহাজার, মুন্সীগঞ্জ, টঙ্গী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও  রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ট্রাক, বাস ও পিকআপ ভ্যানে করে ২০ দলের নেতাকর্মীরা জনসভায় যোগ দিচ্ছেন। দুপুর ১২টার দিকে জাসাসের শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। এর আগে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী গণসংগযোগের অংশ হিসেবে রাজবাড়ী, মুন্সীগঞ্জ, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, নীলফামারী, নাটোর, কিশোরগঞ্জ ও কুমিল্লায় জনসভা করেন খালেদা জিয়া।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ