,

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে আন্দোলনে যাবে জাতীয় পার্টি

japa_189014ডেস্ক রির্পোট :জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, সরকার গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। দাম বাড়ানো হলে জাতীয় পার্টি ঘরে বসে থাকবে না। যে দিন থেকে থেকে দাম বাড়ানো হবে সেদিন থেকেই জাতীয় পার্টি আন্দোলনে নামবে।

শনিবার রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যান এইচএম এরশাদের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।আগামী ১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ সামনে রেখে পার্টির প্রস্তুতি কমিটির ঘোষণা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি, এমএ হান্নান, অ্যাডভোকেট সালমা ইসলাম, যুগ্ম মহাসচিব রেজাউল করিম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।সরকারের খুন গুম অপহরণের দায় জাতীয় পার্টি নেবে না বলে মন্তব্য করে জাপা মহাসচিব বলেন, রাজপথে আন্দোলন করে সরকার পতনে বিশ্বাসী নয় জাতীয় পার্টি। আমরা গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী। তিনি বলেন, কৌশলগত কারণে আমরা সরকারে আছি। সরকারের পার্টনার হিসেবে নয়। জাতিকে ঐক্যবদ্ধ করতেই আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। কিন্তু এ জন্য  সরকারের খুন গুম অপহরণের দায় নেবে না জাতীয় পার্টি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ