,

মাইকে ঘোষণা দিয়ে ৩ পুলিশ সদস্যকে পেটাল গ্রামবাসী

news-image

ডিবি পুলিশের তিন কনস্টেবলকে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী। গণপিটুনির শিকার আহতরা হলেন কনস্টেবল মুরাদ হোসেন, শিমুল হোসেন ও মামুন আলী। এসময় প্রাইভেটকার চালক শাওনকে মারধর করে গ্রামবাসী। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার মাটিকুমড়া গ্রামে এ ঘটনা ঘটে।যশোরের পুলিশ সুপার মঈনুল হক সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার মাটিকুমড়া গ্রামে এক মাদক বিক্রেতাকে ধরতে অভিযানে যায় গোয়েন্দা (ডিবি) পুলিশ।

কিন্তু ডিবি পুলিশকে ভুয়া মনে করে গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে জড়ো হয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় গণপিটুনিতে আহত হন ডিবির তিন কনস্টেবল ও প্রাইভেটকার চালক। পরে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।পুলিশ সুপার মঈনুল হক ব্রিফিংকালে আরও জানান, আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাতে কোনো চক্র পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।সূত্র: বিডি২৪লাইভ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর