মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের হাতিয়া নামক স্থানে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছে। ওই অটো রিকশাকে কোন যানবাহন ধাক্কা দিয়েছে, তা জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি মোশারফ হোসেন জানান, এলেঙ্গা থেকে গ্যাস ভরে ওই সিএনজি অটোরিকশা বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিল। পথে হাতিয়া এলাকায় অজ্ঞাত একটি যান এটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক সবুর (৪২) নিহত হন। গুরুতর আহত দুই যাত্রীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁরা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁদের নাম–পরিচয় জানা যায়নি। লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রয়েছে।

প্রথম আলোর হিসাব অনুযায়ী, আজ শুক্রবার ৩ জনসহ ৬২৪ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা ৫ হাজার ৫১৭ জনে পৌঁছেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক