,

এক কন্যাকে দুই বরের সঙ্গে বিয়ে দিলেন কাজী!

news-image

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাজী মো. নূর উদ্দিনের বিরুদ্ধে অবৈধভাবে বিয়ে সম্পাদনের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। এই ঘটনায় বৃহস্পতিবার ওই এলাকার ৩০ জন একটি স্মারকলিপিতে সাক্ষর করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে পাঠিয়েছেন।

স্বারকলিপিতে উল্লেখ করা হয়, দৌলতপুর ইউনিয়নের কাজী মো. নূর উদ্দিন ও তার সহযোগী মো. কবির উদ্দিন দীর্ঘদিন ধরে জাল জন্ম নিবন্ধন তৈরি করে বাল্যবিয়েসহ অবৈধভাবে বিয়ের কাজ সম্পাদন করে আসছেন। সম্প্রতি চারদিনের ব্যবধানে দৌলতপুর ইউনিয়নের সত্তিশ গ্রামের এক কন্যাকে একই গ্রামের দুই বরের কাছে দুইবার বিয়ে দেয়ার কাজ সম্পাদন করেছেন।

ফলে ওই গ্রামের দুই বরের পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় ওই দুই পরিবারের মধ্যে মারামারি হওয়ার আশঙ্কা রয়েছে। কাজী নূর উদ্দিন গত ২ নভেম্বর দৌলতপুর ইউনিয়নের সত্রিশ (রমজানপুর) গ্রামের ১৩ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে গোপনে সম্পাদন করেন। এ বিষয়গুলো তদন্তপূর্বক তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দাবি জানান অভিযোগ প্রদানকারীরা।

এ ব্যাপারে কথা হলে কাজী মো. নূর উদ্দিন বলেন, আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর