,

বড়লোক পিতার একমাত্র সন্তানের ভয়ঙ্কর প্রতারণা

news-image

চেহারা-সুরত মাশাল্লাহ ভালো। গাড়িতে উঠলেই হয়ে যান বড়লোক পিতার একমাত্র সন্তান। গাড়ি ভাড়াও করেন অনেক বেশি টাকা দিয়ে কারণ তার গাড়িটা হঠাৎ নষ্ট হয়ে গেছে। ড্রাইভারদের নাম্বার জোগাড় করেন উবারে কল করে-তারপর রাইড ক্যান্সেল করে।

এয়ারপোর্ট (হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে) আসেন চুক্তিতে। গাড়ি এয়ারপোর্ট এ আসার সময় সারা রাস্তা চলে তার অভিনয়। এয়ারপোর্ট এর কাছাকাছি আসার পর বাবার ফোন আসে। তিনি অনেক ডলার নিয়ে কাস্টমসে আটকা পড়েছেন দিতে হবে ট্যাক্স। ওহ নো-তার কাছেও টাকা নেই- আছে শুধু ক্রেডিট কার্ড। টাকা ধার নেন ভাড়া করা গাড়ির ড্রাইভার এর কাছ থেকে- বাবা কাস্টমস থেকে বের হলেই ডলার ভাঙিয়ে ফেরত দেয়া হবে টাকা। অতঃপর শুরু হয় ড্রাইভার এর অপেক্ষার পালা।

না আবু নাসের আর ফেরত আসেন না। পাবনার কাশিনাথপুরের আবু নাসের এভাবেই বোকা বানান উবার ড্রাইভারদের। হাতিয়ে নেন তাদের সারাদিনের রোজগার।বুধবার (৭ নভেম্বর) এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। জানানো হয়, আবু নাসের ধরা পড়েন এয়ারপোর্ট আর্মড পুলিশের হাতে। আবু নাসের এখন কেরানিগঞ্জ কারাগারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর