,

এসএসসি পরীক্ষার্থীকে গণধর্ষণ করল ওরা ১১ জন!

news-image

এসএসসি পরিক্ষার্থী এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াববাড়ী লিচু বাগান ছাত্রাবাসে নিয়ে ১১ জন ছাত্র পালাক্রমে রাতভর গণধর্ষণ করেছে ওই এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে।গণধর্ষণের শিকার ওই শিক্ষার্থী ধনবাড়ী সরকারী নওয়াব ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করবে।ন্যাক্কারজনক এ ঘটনায় বুধবার গণধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে ধনবাড়ী থানায় ধর্ষণ মামলা করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ধনবাড়ী থানা পুলিশ ও ভুক্তভোগির পরিবার জানান, গত ২৭ অক্টোবর (শনিবার) ওই শিক্ষার্থীকে পরীক্ষার সাজেশন দেয়ার কথা বলে মোবাইলে ডেকে নিয়ে ধনবাড়ী নওয়াববাড়ী লিচু বাগান ছাত্রাবাসে নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করা হয়।পরদিন রবিবার সকালে মেয়েটিকে ধর্ষণের এ ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে ছেড়ে দেয়া হয়। ধর্ষণের এ ঘটনা কাউকে জানালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার দৃশ্য ছেড়ে দেয়ারও হুমকি দেয়া হয়।

পরে মেয়েটি বাসায় গিয়ে তার বাবা-মায়ের কাছে পুরো ঘটনাটি খুলে বলে। এদিকে ধর্ষণের এ ঘটনাটি প্রভাবশালী মহলের চাপে মোটা অংকের টাকার বিনিময়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয় আসামি পক্ষ।অবশেষে বুধবার বিকেলে ধর্ষিতা ওই শিক্ষার্থীর বাবা পুলিশি পাহারায় ধনবাড়ী থানায় গিয়ে ১১ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। এদের মধ্যে ৭ জন ধনবাড়ী সরকারি নওয়াব ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়, ৩ জন ধনবাড়ী কলেজিয়েট মডেল উচ্চ বিদ্যালয় এবং ১ জন ধনবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী বলে পুলিশ জানায়।

আসামিদের গ্রেফতারের স্বার্থে এর বেশি পরিচয় জানাতে অস্বীকৃতি জানায় থানা পুলিশ।ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গণধর্ষণের ঘটনায় ভিকিটিমের বাবা বাদী হয়ে ধনবাড়ী নওয়াববাড়ী লিচু বাগান ছাত্রাবাসের ১১ জন শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন।তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর