,

দুই বছর ধরে অবৈধ সম্পর্কে জড়িত নায়ক-নায়িকা!

news-image

স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে লিভ টুগেদার করছেন। পাশাপাশি দুইজন নাটক ও সিনেমায় কাজ করছেন। মঙ্গলবার (৬ নভেম্বর) ভৈরব শহরের নিউ টাউনের একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত নায়কের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি গ্রামে আর নায়িকার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে।

গ্রেফতারের পর তারা পুলিশের কাছে স্বীকার করেছেন, ‘বিয়ে না করে দুই বছর ধরে লিভ টুগেদার করছেন। পরিচয় গোপন করে বাড়ির মালিককে স্বামী-স্ত্রী পরিচয় দিয়েছেন। গ্রেফতারের পর তারা বিয়ে করবেন বলে পুলিশকে জানান।’এরপর তাদের বাড়িতে খবর দেয়া হয়। খবর পেয়ে নায়কের বাবা-মা ভৈরব থানায় আসেন। কিন্তু ছেলের বিয়েতে আপত্তি জানান তারা। কারণ নায়কের বাবা-মা জানতে পেরেছেন, নায়িকার আগে বিয়ে হয়েছিল। আগের স্বামীকে তালাক দিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নাটক-সিনেমা এবং মডেল হিসেবে কাজ করছেন। তাই তারা এই বিয়েতে আপত্তি তোলেন।

এদিকে, নায়িকার পরিবারকে খবর দিলেও কেউ থানায় আসেনি। দিনভর দুই পরিবারের সঙ্গে আলোচনা করে কোনো সিদ্ধান্ত না হওয়ায় তাদের কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়।স্থানীয় সূত্র জানায়, নায়ক-নায়িকা গ্রেফতারের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে থানায় ভিড় জমান এলাকাবাসী। আদালতে নেয়ার আগ পর্যন্ত তাদের দেখতে থানার আশপাশে অবস্থান করেছিল অনেক মানুষ।

ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, তারা দুইজনই অভিনয় শিল্পী। নাটক ও সিনেমায় কাজ করেন। বিয়ে না করে দুই বছর ধরে লিভ টুগেদার করছেন এই নায়ক-নায়িকা। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে তাদের আদালতে চালান দেয়া হয়।ওসি আরও বলেন, গ্রেফতারের পর তারা জানিয়েছেন দুইজনের সম্মতিতে দীর্ঘদিন অবৈধভাবে বসবাস করেছেন। কাজেই তাদের বিষয়টি আমরা মীমাংসা করতে পারব না বলে আদালতে পাঠিয়ে দিয়েছি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর